//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু বক্কর সিদ্দিক(৬১) মৃত্যুবরন করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বেলা দেড়টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। সে দির্ঘদিন হার্টের সমস্যা ভুগছিলেন। মৃত্যুকানে তিনি এক পুত্র ও এক কন্যা ও এক স্ত্রী সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন। তিন দশকের অধিককাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম জানায়, বৃহস্পতিবার সকাল সকাল ৯ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে রাখা হবে এরপর পরিষদ কার্যালয় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, সকাল ১১ টায় গোপালপুর শহীদ আসাদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাহেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,গোপালপুর ইউনিয়ন পরিষদ,কচুয়াা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।

