চট্টগ্রামে ধান ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হতভাগ্য কিশোরের নাম মোহাম্মদ শাকিল (১৭)। সে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বুধপুরা বেলখাইন এলাকার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে। সে পরিবারের সাথে চরলক্ষ্যা এলাকায় পরিবারের সাথে বসবাস করত।
জানা যায়, নিহত কিশোর মোহাম্মদ শাকিল কালুরঘাট ব্রিজ এলাকায় একটি এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করত। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর রাতেও বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখোঁজি শুরুর করেন। শনিবার সকালে ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য কিশোরের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

