//নিজস্ব প্রতিনিধি//
শিক্ষা,সাংস্কৃতির প্রাণকেন্দ্র যশোর জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর। বিবর্তন যশোরের আবৃত্তি -আর্ট স্কুলের ৩৫ জন শিক্ষার্থী ধ্রুব পরিষদের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়েছে।
এরমধ্যে ৩১ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়।আর সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে ৮ জন।এরমধ্যে ১ ম বর্ষে প্রথম ও দ্বিতীয় স্থান, ৩য় বর্ষে ১ম,২য় ও ৩য়,৪র্থ বর্ষে ১ম এবং ৫ম বর্ষে ১ম ও তৃতীয় স্থান অর্জন করেছে বিবর্তন যশোরের আবৃত্তি আর্ট স্কুলের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বিকালে বিবর্তন যশোর আবৃত্তি -আর্ট স্কুলের উল্লেখিত শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
নাট্যসংগঠন বিবর্তন যশোর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. একেএম মঞ্জুরুল হক।বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন -অর-রশিদ, উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, উপদেষ্টা ও নারীনেত্রী অর্চনা বিশ্বাস ও সমাজসেবক অ্যাড.আজিজুর রহমান সাবু।
স্বাগত বক্তব্য রাখেন বিবর্তন যশোরের সহ-সভাপতি ও আবৃত্তি -আর্ট স্কুলের পরিচালক এইচ আর তুহিন।

