//বিশেষ প্রতিনিধি খুলনা//
খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্যে মর্যাদায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ১৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত নামাজে দোয়া পূর্ব সমবেত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর আজ আমরা পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ ফখরুল হাসান। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,রাজনীতিবিদ শিক্ষক,সহ এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করেন। অপরদিকে ডুমুরিয়ার সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা,আটলিয়ার নরনিয়া মাদ্রাসা,মধুগ্রাম মাদ্রাসা,ডুমুরিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, উলা মাদ্রাসার ঈদগাহ, খরশন্ডা ঈদগাহ, কোমলপুর ঈদগাহ, থুকড়া ঈদগাহ মযদান, শরাফপুর ঈদগাহ সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্হানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

