//খুলনা ব্যুরো//
নিম্নোক্ত সংযুক্তিটি হাতে পাওয়ায় দৃষ্টি আকর্ষিত হয়েছে যে, ওরেক্স নেট ওয়ার্ক লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টকে ইনকর্পোরে হয়েছে (সৃষ্টি হয়েছে) ১৯৯৮ সালের ১৮ই জুন।
ইনকর্পোরেট হওয়ার সময় এই কোম্পানির দুই জন শেয়ারহোল্ডার ছিলেন, জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জনাব আব্দুস সালাম মুর্শেদী |
লেখা সূত্র অনুযায়ী ৩ নো. ঢাকা জজ অর্থঋণ আদালত বর্ণিত যেই সাদা কাগজটি UNVERFIED এবং কোনো স্বাক্ষর বিহীন |
এই কাগজটি উদ্দেশ্যমূলক ভাবে একটি কুচক্রী মহলের স্বার্থ উদ্ধারের জন্যে, দুইজন সুনামধন্য শেয়ার হোল্ডারদের হীণ করার উদ্দেশেই করা হয়েছে |
উপরোক্ত তথ্যের ভিত্তিতে এইটা দিবালোকের মতো পরিষ্কার যে কোম্পানির সৃষ্টি ১৯৯৮ সালে হয়েছে সেটি অবশ্যই ১৯৯৫ সালে কোনো মর্মেই কোনো ধরণের আর্থিক লোন নিতে পারে নাহ্।
সুতরাং তথ্যটি সম্পুর্ণই ভুল ও বিভ্রান্তিকর।

