//আ: রাজ্জাক শেখ, খুলনা//
খুলনা জেলা শ্রমীকলীগের সদস্য সচীব মোল্লা শহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সোলায়মান হোসেন দুলালকে জীবন নাশের হুমকির প্রতিবাদে রূপসা উপজেলা জাতীয় শ্রমীকলীগের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ ১৫জুলাই বিকালে রূপসা ঘাট এলাকায় অনুষ্টিত হয়।
উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচীব আশরাফ আলী রাজ এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য এস এম সোহেল হোসেন লিটন, সিদ্দিক শেখ, কামরুল শেখ, বিল্লাহ শেখ, সোহেল উদ্দিন রাজা, আবুল হোসেন, রিপন শেখ, কবির শেখ, সাবেক উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি তারেক আহমেদ টিপু, নৈহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি সোহেল শেখ, মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ আলিম শেখ, টিএসবি ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সেলিম বাবু, ঘাটভোগ ইউনিয়নের আহবায়ক সকোর শেখ, যুগ্ম-আহবায়ক মামুন শেখ ।
আরো উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন, মুজিবর শেখ, আনোয়ার শেখ, ইউনুস শেখ, আরিফ শেখ, বিল্লাল শেখ, রাসেল শেখ, সুজন কাজী, নাজমুল শেখ, সাইফুল ইসলাম পাক্কু, নাঈম হাসান বাবু, রিপন শেখ, কামরুল খান,আনোয়ার শেখ, বাবুল শিকদার, আবু বকার শেখ, আবুল কালাম, শংকর দে,হাবিবুর রহমান,কৃষ্ণ দে, শংকর দে প্রমুখ।
এ সময় বক্তারা শ্রমীক নেতাদের জীবননাশের হুমকির তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

