উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহবান :সালাম মূর্শেদী এমপি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহবান :সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আমাদের সকলকে বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয় ধারণ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ পরিচালিত হলে সর্ব সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করে। বিএনপি’র সময়ে এদেশের ব্যাপক অরাজকতা এবং ধ্বংসাত্বক রাজনীতিতে দেশ পরিচালনা করেছে বিধায় বাংলার মানুষ তাদেরকে বারবার ব্যালট পেপারের মাধ্যমে জবাব দিয়েছে ।

বঙ্গবন্ধুর নাম ঘাতকের দল মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। আজকে বিশ্বব্যাপী সে নাম সমাদৃত। একাত্তরের জয় বাংলা শ্লোগান আবার ফিরে এসেছে।
৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিকৃত ইতিহাস নয়, আজকে সঠিক ইতিহাস মানুষ জানতে পারছে। বিশ্ব দরবারে আমরা বাঙালি জাতি আজ মাথা উঁচু করে চলতে পারছি, মাথা উঁচু করেই চলবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সেজন্য আ’লীগের নেতা-কর্মীদের সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধি করে সাধারণ মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
আবারো দেশ পরিচালনার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ।

তিনি আজ ২০ আগস্ট সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শিয়ালিতে ক্ষতিগ্রস্ত মন্দির এবং ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান , রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ, ম, আব্দুস সালাম , জাহাঙ্গীর হোসেন মুকুল।

যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,ডা: পিকিং সিকদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ইউ পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,আলহাজ্ব ইসহাক সরদার,সাবেক চেয়ারম্যান খান শাজাহান কবীর প্যারিস,শেখ,বিনয় কৃষ্ণ হালদার প্রমূখ।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৯ জন ব্যক্তিকে এবং ৬টি প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয় । এরপর খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী রূপসার ঘাটভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা,জেলা আওয়ামীলীগ নেতা ফ,ম সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান।

সভায় স্বাগত বক্তৃতা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনির হোসেন মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোঃ মোতালেব হোসেন, সৈয়দ মোরশেদুল আলম বাবু ইমদাদুল ইসলাম,এসএম হাবিব,প্রভাষক ওয়াহিদুজ্জামান,জাহাঙ্গীর শেখ, বিনয় কৃষ্ণ হালদার, শেখ আসাদুজ্জামান,
আজমল ফকির, রুহুল আমিন রবি, রাজীব দাস টাল্টু, মাধূরী সরকার, হারুন মোল্লা, ইউপি সদস‍্য সুকুমার বৈরাগী, স্বপ্না রানী পাল,
যুবলীগ নেতা সাইদুর রহমান সগীর, সরদার জসীম,সুব্রত বাগচী,শফিকুর রহমান ইসলাম, রবিউল ইসলাম,আবুল কালাম আজাদ,রতন মন্ডল, খায়রুজ্জামান সজল,
মুসা মোল্যা সবুজ,শেখ সজীব, ইখতিয়ার লস্কর,আরাফাত হোসেন সাকিব,মুসা লস্কর, ছাত্রনেতা আশিকুজ্জামান তানভির, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুজ্জামান কাজল, নাজিম মোড়ল, নাজমুল হুদা অনঞ্জন,রূবেল মোল্যা,রিয়াজ শেখ,রূপম দাস,সাব্বির আহমেদ, রাসেল শেখ,জুয়েল সরদার, আজিজুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল,ইউসুফ শেখ,ইন্দ্রজিত বিশ্বাস, জাহিদ শেখ, হাসান সরদার, হোসেন শেখ,অমিত মজুমদার, হাকিম, রুহুল আমিন,শোভন বর্দ্ধন,বায়জিদ শেখ, নাজিম মুন্না।

এরপূর্বে এমপি আব্দুস সালাম মূর্শেদী রূপসার টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নের সংযোগস্থল তালতলা-রামপাল (পলঘাট সড়কের ৪০ মিটার) পিএসসি গার্ডার ব্রিজের এবং ঘাটভোগ সরকারী প্রাইমারী স্কুল-নিজাম উদ্দীন হাউস সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বিকাল ৩টায় নৈহাটি ইউনিয়নের শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৪তলা নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ও বঙ্গবন্ধুর সাহাদাত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এছাড়া বিকাল সাড়ে ৫টায় বিএনপি জামাত এর নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় রূপসা ঘাট এলাকায়।

এর পূর্বে প্রধান অতিথি নৈহাটি ইউনিয়নের সকল নেতাকর্মীদের সাথে এক কর্মী সমাবেশ প্রধান অতিথি বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *