চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কয়েদির নাম সৈয়দ নুর (৫১) । সে আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার মৃত জহির মিয়ার পুত্র।

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালত আনোয়ারা উপজেলা উত্তর চাতরী এলাকার সৈয়দ নুরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন। সে সময় থেকে আসামী সৈয়দ নুরকে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়। তার কয়েদি নং ১৮৬৬/এ। আজ (রবিবার) সকাল আটটার দিকে কয়েদি সৈয়দ নুর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *