বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত মাহমুদ রেজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে জামায়াত আমীরের পক্ষে নিহতের পরিবারকে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মাওলানা জাফর সাদেক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা জাকারিয়া, বাঁশখালী উপজেলা দক্ষিণ সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখতার হোসাইন সিকদার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মরতুজা আলী, সাবেক ইউপি সদস্য মাওলানা ফারহাদ, মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
// আ: জব্বার, বাঁশখালী প্রতিনিধি//

