নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওয়াপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২জানু:(রবিবার) ১০ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে উক্ত
সাধারণ সভার আয়োজন করা হয়।

নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এসময় নব নিবার্চিত কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এরপর কোষাধ্যক্ষ মোঃ মফিজুর রহমান
প্রেসক্লাবে আয় ও ব্যয় বিবরনী তুলে ধরেন। পরে উপস্থিতি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, সহ-সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর ও গণ সংযোগ
সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম
আলাউদ্দিন  তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, নিবার্হী সদস্য সেলিম হোসেন। রবিউল ইসলাম বিশ্বাসকে নিবার্হী সদস্য দুই করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। এরপর নিবার্চন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনিল দাস নব নিবার্চিত কমিটির পরিচিতি করে দেন। পরে নওয়াপাড়া প্রেসক্লাবের নব নিবার্চিত সভাপতি নজরুল ইসলাম মল্লিক সাংবাদিক কল্যান ট্রাষ্ট এর নব গঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন, অধ্যক্ষ
খায়রুল বাশারকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক ইমন হাসান, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নিবার্হী সদস্য রকিবুল ইসলাম
রুবেল, ডিআর আনিসুর রহমান।

আগামী দুই বছরের জন্য এই কমিটি
দ্বায়িত্ব পালন করবেন গাজী রেজাউল করিম।

মো: শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি :

পড়ুন দৈনিক বিশ্ব

রূপসায়  ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সালাম মূশের্দী এমপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *