ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা’র ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং,মিরান এন্টারপ্রাইজ,ঝামা বাজার,মহম্মদপুর,মাগুরা এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২২ ইং উপলক্ষে অদ্য ১৫ই জানুয়ারী “ইসলামী ব্যাংক এজেন্ট শাখা” ঝামা বাজারে অনুষ্ঠিত হয়েছে উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম,সিনিঃসহঃপ্রিন্সিপাল অফিসার,ইসলামী ব্যাংক মাগুরা শাখা।

সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখার পরিচালক জনাব মোঃ মিরান হোসেন।৭নং পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন গঠনমূলক আলোচনা করেন।এসময় উপস্থিত গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ নেওয়া হয় এবং ২০২১ সালের সেরা গ্রাহক হিসেবে নির্বাচিত ৩ জনকে পুরস্কৃত করা হয়েছে।

উপস্থিত সকল অতিথি ও গ্রাহক শুভানুধ্যায়ীদের মাঝে ২০২২ সালের ক্যালেন্ডার,সিরামিকের পানীয় মগ ও প্যাকেট খাবার সরবরাহ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব মোঃ মিরান হোসেন বলেন,ঝামা বাজার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা মূলত এই জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সেবার উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে।মানুষের ভোগান্তি ও দুর্দশার কথা চিন্তা করে আমি এখানে বিনিয়োগ করেছি “অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ”।

এসময় তিনি সকলকে উক্ত শাখায় একাউন্ট খোলার জন্য অনুরোধ করেন।তিনি আরও বলেন,গত ২ বছরে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায় অনেক এগিয়ে গেছে আপনাদের সহযোগিতা চলমান থাকলে আমরা আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটির ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এখন কারাগারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *