কখনো ভবনের কেয়ারটেকার, কখনো দিন মজুরের কাজ এভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে নিজেকে বাচাতে অনেক চেষ্টা করেও সফল হতে পারেন নি কুমিল্লায় আপন চাচতো ভাইয়ের বউ হত্যাকারী মোতালেব। দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য হলেন।
২০১৬ সালে আপন চাচত ভাইয়ের স্ত্রী ইভাকে হত্যা করে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। হত্যা কান্ডের পর পালিয়ে চট্টগ্রাম শহরে চলে আসে। নিজেকে বাচানোর জন্যে সে বিভিন্ন স্থানে দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন কাজ করতে থাকে। অবশেষে ডবলমুরিং থানার আগ্রাবাদের মিস্ত্রি পাড়া এলাকায় একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ শুরু” করেন তিনি। গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানার পুলিশ মিস্ত্রি পাড়া এলাকার জাহেদ ম্যানশন থেকে তাকে আটক করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন জানান, চুক্তি ভিত্তিক অপহরন ও অন্যান্য অপরাধের সাথে জড়িত কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী মোতালেব। ২০১৬ সালে চাচত ভাইয়ের বউ ইভাকে হত্যা করে চট্টগ্রাম পালিয়ে এসে একটি ভবনের কেয়ারটেকার হিসাবে কাজ করে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তার বিরোদ্ধে ২০১৫ সালে একটি অপহরণ ও ধর্ষন মামলা এবং ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

