খুলনায় বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা যুবককে

খুলনায় বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা যুবককে

 

খুলনার খালিশপুরের কাশিপুর এলাকায় লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লিটন কাশিপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে চড় মারার জন্য সোহেল শনিবার দিনগত রাতে লিটনকে ফোন দিয়ে ডেকে নেয়। এসময় তারা লিটন ও আমিনকে এলোপাথাড়ি মারধর ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত এঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোস্তাক জানান, দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান চলছে।

          //আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *