//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল পর্যায়ে ছাত্রদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জমান। বয়রা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে বক্তৃতা করেন এস আই সেলিম রেজা, রূপসা উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক প্রশান্ত দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, ইউপি সদস্য লিপিকা রানী দাস,ফুটবল কোচ মোস্তাফিজুর রহমান, কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক।
উপস্থিত ছিলেন সাংবাদিক চিত্ত রঞ্জন সেন,তুষার দাস,সাধন কুমার দে, সজীব,আবুল হাসান,জহির খান,ফেরদৌস শেখ,খালিদ ফেরদৌস,আঃ রহমান,তাহসিন, আবদুল্লাহ মিনা,মো: জাকারিয়া প্রমূখ।
ফাইনাল খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদকে নৈহাটী ফুটবল একাডেমী ট্টাইবেকারে ৩-৪ গোলে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে নৈহাটী ফুটবল একাডেমীর ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার দূর্জয় দাস গোল করে বিজয়ী দলকে এগিয়ে দেয় পরবর্তীতে বিজীত দলের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নাঈমের গোলে সমতায় ফিরে।খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম,ফেরদৌস সরদার প্রমূখ।

