রাস্তা নির্মাণের আড়ালে কোটি টাকার লোকসান হচ্ছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত রাস্তা নির্মাণে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের পাঁচটি রাস্তা নির্মাণের কাজ দেয়া হয় ঠিকাদার বিশ্বজিৎ কে।আর বিশ্বজিৎ এই কাজ ঠিকাদার মঞ্জু নামের একজন কে হস্তান্তর করেন।
পাঁচটি রাস্তার মধ্যে তিনটির পাকাকরণের কাজ শেষ না হতেই রাস্তা ভেঙ্গে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে।আর বাকি দুটির কাজ এখনো চলমান। এলাকাবাসীর অভিযোগ রাস্তাগুলোতে নিম্নমানের কনক্রীট ব্যবহার করা হয়েছে। নাম্বার বিহীন ইট, বালুর পরিবর্তে মাটি দেয়ার কারনে নির্মানের পনেরো দিনের মধ্যে রাস্তা ভেঙ্গে পরেছে।
তাছাড়াও ব্রীজের গাইডওয়ালে রড, সিমেন্ট ছাড়াই শুধুমাত্র মাটি,বালু এবং নাম্বার বিহীন ইট ব্যবহার করায় এগুলো আপনা আপনি ভেঙে যাচ্ছে। এদিকে বিষয়টি নজরে আসলে এলাকাবাসীর পক্ষে ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলাল এলজিইডি কর্মকর্তা এবং ঠিকাদার কে নিম্নমানের কাজের জবাবদিহিতা চেয়ে আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরন করেন।
তাছাড়া ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে উপজেলা এলজিইডি কর্মকর্তার মুঠোফোনে কল দিলে রিছিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ঠিকাদার মঞ্জু এলজিইডি কর্মকর্তার সহায়তায় রাস্তা নির্মাণের নামে জনগণের সঙ্গে প্রহসন করেছেন এবং লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন । এ বিষয়ে কেউ কোন প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেন।
// স্টাফ রিপোর্টার //
চট্টগ্রামে কিশোর গ্যাং ও মাদক লিডার, ভিখারি অস্ত্রসহ গ্রেফতার

