গত ৪ এপ্রিল রোববার রাজধানী ঢাকার র্যাডিসন হোটেলে এবং চট্টগ্রামে বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল হতে খুলনার মেয়ে ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী ৪৪ নং ব্যালট নিয়ে (১০২২) ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার। দেশের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার সেহরিন সালাম ঐশী বিজিএমইএ নির্বাচনে বৃহৎ এই ব্যবসায়িক সংগঠনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে প্রথমবারের মতো পরিচালক পদে নির্বাচন করেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন এই আইনজীবী।
তিনি সাবেক তারকা ফুটবলার, খ্যাতিমান ব্যবসায়ী, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র একমাত্র কন্যা। এব্যাপারে কথাহয় খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে তিনি বলেন- দেশের তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লক্ষ শ্রমিক রয়েছেন। এর মধ্যে নারী রয়েছেন প্রায় ৭৫ শতাংশ।
বিজিএমইএর পরিচালক পদে ঐশির জয়লাভ করায় নারীদের কল্যাণে আরো বেশি কাজ করতে পারবে। নারী শ্রমিকরা তাদের সুবিধা-অসুবিধার কথা সহসাই বলতে পারবেন। তাছাড়া ব্যারিস্টার হিসাবে ও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিজিএমইএকে আইনি সহায়তা দিতে পারবে।শুধু নারী পরিচালক হিসেবে নয়, একজন সত্যিকারের পরিচালক হিসেবে নিজের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো গতিশীল করতে পারবে। তিনি আর ও বলেন -ঐশী ব্যারিস্টারি শেষ করে এনভয় গ্রুপের পরিচালকের দায়িত্ব পালন করলেও তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। কাজের দক্ষতা ছাড়া কোন প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। তিনি তার কন্যার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
//আ:রাজ্জাক শেখ/ খুলনা ব্যুরো //

