খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। তিনি বাঙ্গালীর চিন্তা ও প্রেরণার উৎস। বাঙ্গালীর যত সফলতা ও অর্জন তার মূলে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।
বঙ্গবন্ধুর নামকে নয় তাঁর কর্ম ও চিন্তাধারাকে ভালবাসতে হবে। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শাসক ও রাষ্ট্র নায়ক ছিলেন।
তিনি আরো বলেন, বঙ্গবঙ্গু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মহামারিটি বাংলাদেশে অন্যান্য দেশের মতো মারাত্মকভাবে আঘাত হানতে পারেনি।
আমরা এই মহামারি থেকে খুব দ্রুত উত্তরণ করছি এবং এক দশক আগে আমাদের যে অর্থনৈতিক পুনরুত্থান ঘটেছিল, তা সচল রেখে একটি ভালো অবস্থানে পৌঁছতে সক্ষম হই।
সরকার দৃশ্যমান কাজ করছে। আমরাও তার প্রতিনিধি হয়ে সরকারের পাশাপাশি দৃশ্যমান কাজ করব।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন জায়গা বাংলাদেশে হবেনা। সকলকে একত্রিত হয়ে এদের পরিহার করতে হবে।
সরকারকে বিব্রত করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল। সরকার বিরোধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধি এনে দেশকে বিশ্বের কাছে মর্যাদাশীল দেশে পরিনত করেছ।
আইনশৃংখলা বিগত সরকারের শাসন আমল থেকে অনেকটাই ভাল থাকায় দেশের মানুষ নির্ভয়ে চলাচল করছে।
রূপসা উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা ২৪জানুযারী (সোমবার) বেলা ১১টায় ইউএনও কক্ষে অনুষ্টিত হয়।
সহকারী কমিশন ভূমি মো:সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান।
এসময় বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, বন কর্মকর্তা মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখ মো: রাসেল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব এসহাক সরদার, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রুপসা প্রতিনিধি গোলাম হোসেন ডালিম সহকারী শিক্ষা কর্মকর্তা মন্ডল মধু সুদন, সহকারী মৎস্য কর্মকর্তা লিয়াকত আলী, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজা বেগম,আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, এস এম হাবিব,আজিজুল হক কাজল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিক্ষক শামসুর রহমান,ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় হালদার,বাজার কমিটির সভাপতি জুলফিকার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
//আ: রাজ্জাক শেখ, খুলনা//
মোংলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

