বাগেরহাটের কচুয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

।শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট।।

কচুয়া স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মসনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায় অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিনিয়া ফেরদৌস।

এছাড়া প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান, প্রধান শিক্ষক পিটুন মিত্র, আশিষ কুমার দাস, সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর কুমার মন্ডল ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রশিক্ষন শেষে দুই শত জন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *