রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা   ২০২২-২৩অর্থ বছরের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে  সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ হালিম খান, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলার ২০ জন নারীদের মাঝে  সেলাই মেশিন বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *