প্রতি বছরের মতো এবারও এমপি সালাম মূর্শেদীর কম্বল বিতরণ

প্রতি বছরের মতো এবারও এমপি সালাম মূর্শেদীর কম্বল বিতরণ

//আ: রাজ্জাক শেখ খুলনা//

প্রতি বছরের মতো এবারও রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।

এরই অংশ হিসেবে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রূপসা উপজেলা শ্রমীকলীগের আয়োজনে নৈহাটি বাগমারা এলাকায় গণকবর মাঠে সাড়ে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।

জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলী খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ আসাদুজ্জামান, ইউপি সদস‍্য রিনা পারভীন,উপজেলা যুবলীগ নেতা শামসুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ শেখ, হকার ইউনিয়নের সভাপতি কবির শেখ, বাবুল হাওলাদার, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল,, নোমান সৈকত প্রমূখ।

এছাড়া সকালে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে এতিমখানা, ভ্যান শ্রমিক, নৌকা মাঝি,দলিত সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক রনি, রাকিব মোড়ল, শেখ আলামিন, দবির শেখ, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *