//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ১৭৯১ টি পরিবার ও ৫ আটলিয়া ইউনিয়নের ২৮৪৪টি অতি দরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ৭ এপিল রবিবার দুপুরে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দএমপি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। , গ্রামীণ জনপদে শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচন, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়নসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহবান জানান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার প্রমুখ দুটি ইউনিয়নের মোট চার হাজার ছয়শত ৩৫ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

