খুলনার রূপসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

খুলনার রূপসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

//এম মুরশীদ আলী, খুলনা//

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”। এ প্রতিপাদ্য নিয়ে গত ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষে রূপসা উপজেলায় এক র‍্যালি শেষে আলোচনা সভা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

খুলনার রূপসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

আলোচনা সভায় রূপসা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, রূপসা থানা ওসি আবদুর রাজজাক মীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ব্র্যাক বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার মো. আবু সাঈদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু।

ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জান্নাতুল ইসলাম রুমি, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর, সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল, সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু, রিশাদুল ইসলাম ও ইউসুফ শেখ।

অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *