কুমিল্লা ও চাঁদপুরে পূজা মন্ডপে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন সমাবেশ

কুমিল্লা ও চাঁদপুরে পূজা মন্ডপে হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন সমাবেশ

// পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

আসুন, ধর্মীও উগ্রতা ও সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হওয়ার আহবান জানিয়ে কুমিল্লা-চাঁদপুর সহ দেশব্যাপী হিন্দুদের পূজা মন্ডপে হামলার ঘটনায় বরিশালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই) অক্টোবর সকাল ১১ টায় প্রগতিশীল নাগরীক সমাজের ব্যানারে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাশের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উদীচী সভাপতি সাইফুর রহমান মিরন, বাসদ মহানগর আহবায়ক ইমরান হাবীব রুমন,ছাত্র ফ্রন্ট বরিশাল নগর পচার সম্পাদক বিজন সিকদার,জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি রাহুল দাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,যারাই সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীও উসকানী দিয়ে সাম্প্রদায়ীক সৃষ্টি করতে চায় তাদেরকে দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার আহবান জানান।

একই সময় যারাই এধরনের জগণ্য কাজ করে একটি ধর্মীও আনন্দের পরিবেশের ক্ষতি করতে চায় তাদেরকেও চিহ্নিত করে বিচারের মুখে দাঁড় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *