খুলনার রূপসায় ইয়াবাসহ যুবক গ্রেফতার,মামলা দায়ের

খুলনার রূপসায় ইয়াবাসহ যুবক গ্রেফতার,মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক।।
রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল শেখ(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

সে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকার জাহিদ শেখের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪এপ্রিল বিকালে থানা পুলিশের এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নৈহাটি ইউনিয়নের চর রূপসা গ্রামস্থ জনৈক জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করতেছে।

উক্ত সংবাদ পেয়ে এস আই জুয়েল রানা ও এএস আই অলিপ ঘোষ উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, ফয়সাল দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।

এস আই জুয়েল রানা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন রূপসা থানায়।
মামলা নম্বর ৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *