খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন), জিএম আবুল কালাম আজাদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) রাজিউল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ডুমুরিয়া এলাকায় থেকে ৪০০ গ্রাম গাজাসহ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হল ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের সবুজ শেখের ছেলে তরিকুল ইসলাম লিটন (২৪) ও যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরিঘোনা গ্রামের আ:মালেক এর ছেলে মাজেদুর রহমান (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার চিংড়া (উত্তর পাড়া) গ্রামস্থ জনৈক রনো এর বাড়ির উত্তর পাশে ভদ্রা নদী গামী মাটির রাস্তার উপর মাদকদব্র্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এসময় উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
পরে তাদের হেফাজত হতে সাদা পলিথিনের মধ্যে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে।
//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

