খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে গাজাসহ ১জনকে গ্রেফতার করেছে।
গত ১৪ জুন রাত ১১ টার সময় রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ খুলনা টু মোংলা মহাসড়কের জনৈক নাজমুল হোসেনের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কামাল হোসেন (৩৬) কে গ্রেফতার করে।
সে নগরীর লবনচরা থানার মোহাম্মদনগর (মাহাবুব আলমের বাড়ীর ভাড়াটিয়া) মৃত শওকত ফরাজীর ছেলে। গ্রেফতার পূর্বক আসামী কামাল হোসেন (৩৬) এর ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো ৭০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা বের করে দেন।
উক্ত ঘটনায় উপরোক্ত আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক বাদী হয়ে রূপসা থানার মামলা দায়ের করেন। যার নং- ১৩, তারিখ- ১৫/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার নামে ০২ টি মাদক আইনে মামলা রয়েছে।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনায় ২৭ মামলায় ২৭ জনকে ৭২ হাজার ১ শত টাকা জরিমানা

