কুমিল্লায় ১৫ কেজি গাঁজা, ৫শত পিচ ইয়াবা ও বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১৫ কেজি গাঁজা, ৫শত পিচ ইয়াবা ও বিদেশি মদসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

করোনার সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারাদেশে কঠোততম লকডাউন বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের পুলিশ । ঠিক তেমনি মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করার জন্য “একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আলেখারচর বিশ্বরোড়ের সামনে থেকে ৫০০ পিচ ইয়াবা, ১০ কেজি গাঁজা, একবোতল বিদেশি মদ(Royal stag), ২ ক্যান কিংফিশার বিয়ারসহ মাদক ব্যবসায়ী ১. সোহেল সরকার, ২.নয়ন হোসেন, ৩. জামান হাসাকে ও কোতোয়ালি থানাধীন দুর্গাপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৪. হাসান গাজীকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *