খুলনার রূপসায় ১ম শ্রেণীর শিশুকে শারিরীক নির্যাতনে মামলা

খুলনার রূপসায় ১ম শ্রেণীর শিশুকে শারিরীক নির্যাতনে মামলা

 

রূপসায় প্রথম শ্রেণীর এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এঘটনায় মুছা সরদার(৫০) নামে এক ব্যক্তির বিরুদ্বে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলার রূপসা উপজেলার একটি গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেয়েটি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে স্থানীয় মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদারের তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। গামছা দিয়ে মুখ ও দড়ি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।  এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, শিশুটিকে র্ধষণ করার অপরাধে  মামলা দায়ের হয়েছে এবং তাকে গ্রেফতার করার অভিযান চলছে।

// রূপসা প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

হাইমচরে পানের বরজ তছনছ ও হাফিজুরের উপর সন্ত্রাসী হামলা- আহত ৩

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *