রূপসায় স্বামী স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক

রূপসায় স্বামী স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক

রূপসা প্রতিনিধি :

রূপসায় স্বামী স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের রাজাপুর কালিবাড়ি ঘাট এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন খবর পেয়ে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ নকিব ইকবাল রবিবার রাত সাড়ে ৯টার সময় রাজাপুর ঘাট এলাকা থেকে এক নারী সহ ৩জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা ট্যালেট উদ্বার করে। আটককৃতরা হল খুলনার দাকোপ উপজেলার গুনারী এলাকার নওশের মোড়ল এর ছেলে নুরজ্জামান(৩৩) ও তার স্ত্রী খুকু মনি (২০) ,বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মকবুল হাওলাদারের ছেলে বেলাল হাওলাদার(২৮)।

এদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

শারদীয় উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *