//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্রী বোরকা পরে ক্লাসে উপস্থিত হওয়ায় প্রধান শিক্ষক রতন বড়–য়া কতৃক লাঞ্চিত হওয়া ও স্কুল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের দশম শ্রেণির ছয়জন ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এক লিখিত আবেদনে এ অভিযোগ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা প্রতিদিনের মতো গত ২৭ ফেব্রুয়ারী বোরকা ও নেকাব পড়ে ক্লাসে উপস্থিত হন। এ সময় প্রধান শিক্ষক রতন বড়–ুয়া ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিতে আসলে কয়েকজন ছাত্রীকে বোরকা ও নেকাব পরা অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন গালিগালাজ শুরু করেন। তিনি বোরকা ও নেকাবকে কটাক্ত করে বলেন, তোমাদেরকে কালো কাকের মতো মনে হচ্ছে। প্রধান শিক্ষক রতন বড়–য়া ভবিষ্যতে বোরকা ও নেকাব পরে আসলে ছাত্রীদেরকে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি প্রদান করেছেন বলে লিখিত অভিযোগে ছাত্রীরা জানান।
ছাত্রীরা আরো জানান, প্রধান শিক্ষক রতন বড়–য়া ও দুই, একজন শিক্ষক ইতিপূর্বে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদেরকে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে কঠাক্ত, মানসিক নির্যাতন, গালিগালাজ ও হুমকি প্রদান করলেও শিক্ষক হিসাবে আমরা মেনে নিয়েছি কিন্তু এখন আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির জনৈক শিক্ষার্থী বলেন, এ প্রতিবাদ করার কারনে শিক্ষকরা আমাদেরকে শত্রু মনে করবে এবং আমাদের উপর মানসিক নির্যাতন বাড়িয়ে দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছাত্রীদের লিখিত অভিযোগের বিষয়ে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বোরকা সম্পর্কিত বিষয়ে তিনি ছাত্রীদের কোন কথা বলেন নি। তবে তিনি সকলকে বিদ্যালয় কতৃক নির্ধারিত রংয়ের পোষাক পরিধান করে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরোদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানতে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. এস এম সিরাজদৌলা সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভভ হয়নি।
এ দিকে নিজের বিরোদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেও সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়–য়া নিজের পেইস বুকে এক বার্তায় বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, আমি সকল ধর্মের আচার আচরনের প্রতি অতিব শ্রদ্ধাশীল। মানুষ মাত্রই ভুল করে থাকেন। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। তাই আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমারা সকলে সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের পড়া লেখার জন্য এক যোগে কাজ করে যাব।
পড়ুণ দৈনিক বিশ্ব
English Dainikbiswa
কাঁচা বাদাম খ্যাত ভুবন গাড়ী কিনেই এক্সিডেন্ট, কিভাবে….?

