মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর শিক্ষক তৌহিদুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
(১৪ মার্চ সোমবার ) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তৌহিদুল। তবে জামিন নামঞ্জুর করে ঠাকুরগাঁও জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এস রমেশ কুমার ডাগা।
তৌহিদুল রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে এবং রাণীশংকৈলে পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর শিক্ষক। তার বিরদ্ধে নিজ প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
গত ৫ মার্চ তৌহিদুলকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় ধর্ষণ মামলা করেন। ওই দিন তৌহিদুলের বিচারের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা পৌর শহরে মানববন্ধন করে। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এরপর আরও কয়েক দফায় আন্দোলন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। সর্বশেষ (১৩ মার্চ রবিবার) তাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে।
তৌহিদুল ইসলাম পৌর শহরের ভান্ডারা মহল্লার ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনা জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা তৌহিদুলের কাছে বিয়ের প্রস্তাব দেন। তৌহিদুল ১৫ লাখ টাকা যৌতুক দিলে বিয়ে করতে রাজি হন। তবে ওই ছাত্রীর বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন গত ৩ মার্চ ওই শিক্ষার্থীকে তৌহিদুলের বাড়িতে রেখে আসে। ওই শিক্ষার্থী বিযের দাবিতে বাড়িতে অবস্থান নিলে তৌহিদুল বাড়ি থেকে পালিয়ে গিয়ে পরদিন তড়িঘড়ি করে অন্যত্র বিয়ে করে।
চিরকুট লিখে আমতলীতে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা

