//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া সংদাদদাতা//
১৩ মার্চ সোমবার ডুমুরিয়ার পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের পরিচালনা পর্যদের নির্বাচিত অভিভাবক সদস্য টিআর এবং দাতা, সংরক্ষিত সদস্যদের উপস্থিতে দুজন সভাপতি পদে নাম প্রস্তাব করা হয। প্রভাষক কিশোর কুমার মিস্ত্রি ও মিহির রজ্ঞন মজুমদার এর সমার্থন দিয়ে উপস্থিত সদস্যরা গোপন ব্যালল্টে এর ভোটাভুটি দাবী করলে উপজেলা শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ ভোট প্রদান করেন। এতে ৯জন তাদের ভোট প্রদান করেন প্রভাষক কিশোর কুমার মিস্ত্রি ৬ ভোট নির্বাচিত হন। মিহির রজ্ঞন মজুমদার পেয়েছেন ৩ ভোট।

