//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার তালতলীতে একজন ডাক্তারকে জরিমানা ও লাইসেন্স না থাকায় একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে আরও দুইটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার হোসেন অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,তালতলী উপজেলা সদরে বেসরকারী ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্স এবং সার্বক্ষণিক দায়িত্বরত ডাক্তার না থাকাসহ দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একইসাথে ঐ হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নিউ পপুলার ডায়গণষ্টিক সেন্টারে মুল্য তালিকা ও সকল পরিক্ষা পত্রে কেবল ফার্মাসিষ্টের এজার স্বাক্ষর থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তালতলী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় ৫ হাজার ও বিসমিল্লাহ ড্রাগ হাউসে বিভিন্ন কোম্পানির স্যাম্পল ঔষধ ও ড্রাগ রেজিস্ট্রেশন মেয়াদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মহসীন রেজা নামের এক ব্যক্তি মা ও শিশু রোগের বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত এমন একটি সাইবোর্ড টানিয়ে দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতরণা করে আসছে। এমন অভিযোগে ঐ মহসীন রেজার চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় তিনি সংশ্লিষ্ট কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। পরে ভূয়া কাগজপত্র দেখালে সেগুলো জব্দ করে তাকে ৩০ হাজার টাকা জরিমান করা হয় ও তার চেম্বরটি সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন বলেন, অনুমোদনহীন ও অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও বৈধতা না থাকায় ক্লিনিক গুলোর মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
হৃদয় মন্ডলের পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ

