//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//
বরগুনার আমতলীতে করাত কল বসিয়ে ইট পোড়ানোর সংবাদ দৈনিক বিশ্ব পত্রিকায় প্রকাশ হওয়ার পর আমতলীর সেই তিনটি ইট ভাটাকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ৩টি ইটভাটাকে মঙ্গলবার দুপুরে ইট ভাটায় অবৈধভাবে করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পোরানোর দায়ে এ জরিমানা করা হয় এবং আগামী ৭দিনের মধ্যে ভাটা থেকে করাত কল সরিয়ে নেওয়ার ও নির্দেশ দিয়েছেন।
জানা গেছে,উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের নুরুজ্জামান হাওলাদার এডিবি ও খাকদান গ্রামে জসিম মৃধা মৃধা ব্রিক্রস এবং একই গ্রামের মধু মৃধা ফাইভ স্টার নামে ভাটা স্থাপন করে দীর্ঘদিন অবৈধভাবে ইট তৈরি করে আসছে।এ সকল ইট ভাটায় শুরু থেকেই ভাটার অভ্যন্তরে করাত কল বসিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগ রয়েছে।এ নিয়ে সোমবার একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে আমতলীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম উক্ত ইট ভাটা সমুহে অভিযান চালিয়ে এডিবি ইট ভাটার মালিক নুরুজ্জামানকে ৭০ হাজার টাকা,মৃধা ব্রিকস এর মালিক জসিম মৃধাকে ৫০ হাজার এবং ফাইভ স্টার ব্রিকস এর মালিক মধু মৃধাকে ৫০ হাজারসহ মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও ভাটার অভ্যন্তরে বসানো করাত কল আগামী ৭দিনের মধ্যে সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন,ভাটা ৩টিতে অভিযানকালে দেখা যায় ভাটার অভ্যন্তরে করাত কল বসিয়ে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।এ সময় উক্ত ইট ভাটার মালিকদেরলকে ইট তৈরি ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ অনুযায়ী ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা এবং ভাটার ভিতর থেকে ৭ দিনের মধ্যে করাত কল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আমতলীতে ইটভাটায় করাতকল: হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্

