বরিশাল নগরীতে ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯,০০০ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীতে ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯,০০০ হাজার টাকা জরিমানা

//পলাশ চন্দ্র দাস, বরিশাল //

বরিশাল নগরীর বাজার রোড,হাটখোলা এবং নতুন বাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। আজ শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী মহোদয়, সহকারী পরিচালক জনাব সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃশাহ্ শোয়াইব মিয়া।

অভিজান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় ০৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮,০০০/- টাকা এবং সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে খোলা চিনি বিক্রয় করার অপরাধে ০৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১,০০০/- প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *