অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

অবশেষে আলোচিত পিস্তল বাবু’কে আটক করেছে র‌্যাব-৮

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে গতকাল ৬ই জুলাই অনুমানিক সতেরো ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপি,ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আটক করা হয়।আলোচিত পিস্তল বাবু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শাপলাখালী গ্রামের মোফাজ্জেল ও মোছাঃ শিল্পি বেগমের ছেলে।

র‌্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন মামলার বিবরণ থেকে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল থানার একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী ১৭ বছরের ধর্ষিতা তরুনী ঘটনার দিন গত ১১ই জুন সকাল আনুমানিক সারে আটটায় প্রতিদিনের ন্যায় ভিকটিম তার কলেজে গমন করে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওয়ানা হয়। কিন্তু তাকে তার বাড়ির সামনে না নামিয়ে একটু দূরে জনৈক আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওয়ানা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে। পরে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে জনৈক আমির সিকদার এর টিনশেড ঘরের ভিতর নিয়ে যায়। আসামীরা ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখিয়ে ০১ নং আসামী ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ০২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ০২ জন আসামীরা রাস্তা থেকে ০৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়। ০৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ০১ নং আসামী ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ০৩ নং আসামীর নিকট হতে নগদ ৪,৫০০/- টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরে ঐ তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা দায়ের করে ( থানার মামলা নং-১৯ তারিখঃ ১৪/০৬/২০২৪ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারা। বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ৭ই জুলাই র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালীর বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *