ডুমুরিয়ায় বাঁধ কেটে লবন পানি তুলে চিংড়ি চাষ করার প্রতিবাদে সমাবেশ ইঊএন ও কাছে ও লিখিত অভিযোগ

ডুমুরিয়ায় বাঁধ কেটে লবন পানি তুলে চিংড়ি চাষ করার প্রতিবাদে সমাবেশ ইঊএন ও কাছে ও লিখিত অভিযোগ

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় কতিপয় প্রভাবশালী  চিংড়ি চাষী অবৈধ্যভাবে বেঁড়ীবাঁধ কেটে  লবণ পানি তুলার  পায়তারার  প্রতিবাদে ২০ ফেব্রুয়ারি  সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাঁশতলা ও লতাবুনিয়া গ্রাম দু’টির শতাধিক এলাকাবাসী   উপজেলা নির্বাহী অফিসারের কাছে লবন পানি  বন্ধের দাবীতে অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ এলাকাবাসী  উল্লেখ করেন, আম্পান ঝড়ে গ্রাম দু’টির বেঁড়ি বাঁধ ক্ষতি গ্রস্থ হওয়ায় স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মান করে ।  চলতি মৌসুমে ইরি বোরো ধানের চাষাবাদ শুরু করেন  এলাকাবাসী । স্থানীয় সাবেক ইউপি সদস্য শংকর গাইন বলেন বিল দুটিতে প্রায় ১১শ বিঘা ধান চাষের যোগ্য জমি রয়েছে। ইতোমধ্যে প্রায় ২শত বিঘা জমিতে ধান রোপন শেষ হয়েছে।

এর মধ্যে একই ইউনিয়নের সাহস গ্রামের চিংড়ি চাষী সবিনয় রায়, আশোক কুমার ভদ্র, মোঃ আব্দুর রশিদ গাজী, মোঃ জাহিদ গাজী ও বরুন মন্ডল, পার্শ্ববতী ঘ্যাংরাইল নদী থেকে খাল খনন করে ও সদ্য নির্মিত বাঁধ  পর্যন্ত লোনা পানি নিয়ে আসে। রাতে আঁধারে বাধ কেটে  লবন পানি তুলে চিংড়ি চাষের পায়তারা করছে।  উপজেলা পরিষদের সামনে  এলাকা বাসী সমাবেশ অনুষ্ঠিত হয। এসময বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রশান্ত মল্লিক, কমলা রায়, বনমালি মল্লিক, শংকর প্রসাদ গাইন, সুশিল কুমার বালা, দীনবন্ধু মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *