//স্টাফ রিপোর্টার//
গাছ খেকোঁ শামীম। কুমিল্লা জেলার বরুড়ায় এক নামে পরিচিত। আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। ২০২১ সালে চাঁদপুর জেলা পরিষদের মালিকানাধীন গাছ অবৈধভাবে রাতের আধারে কেটে সংবাদ শিরোনাম হন। যার পরিপ্রেক্ষিতে বরুড়া উপজেলায় আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে জেলা পরিষদের উক্ত গাছ কেটে সরকারী মামলায় আসামী হয়ে জেল খাটেন। এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বহু অবৈধ সিন্ডিকেটের গডফাদার হিসেবে তার ব্যপক পরিচিতি।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশ্য দিবালোকে ভাতেশ্বর, রহিমানগর সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতাধিক গাছ কেটে ফেলে।
বিষয়টি জানাজানি হলে গাছগুলো সরাতে গিয়ে সে প্রতিবন্ধকতার সম্মুখীন হন।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল ও ইউপি মেম্বার দুলালের তত্বাবধানে আলামত হিসেবে কয়েকটি গাছ সংরক্ষিত আছে। এখন টুকরোগুলো অন্যত্র সরিয়া ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী এই গাছ খেকো শামীমের বিরুদ্ধে আইণগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পরিষদসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।

