বোরো ধান সংগ্রহে লটারী রূপসায় সৌভাগ্যবান কৃষক ৬০৯ জন

//এম মুরশীদ আলী//

“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”

“কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি”।

এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসা উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে গত ১৩ মে সকাল ১১ টায়, উপজেলা পরিষদ চত্বরে, অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২৩-২৪ উপলক্ষ্যে কৃষকের মধ্যে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।

কৃষক বাছাই অনুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু রায়, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: মান্নান, খাদ্য গোডাউন ইনচার্জ আমিন উদ্দিন মোড়ল সহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপসার আইচগাতী ইউনিয়নের ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৬৪৫ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৫১ জন।

শ্রীফলতলা ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২৫৭২ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ২০৫ জন।

নৈহাটী ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ১৩২১ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১০৫ জন।

টিএসবি ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৮৬৭ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৭০ জন।

ঘাটভোগ ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২২৩৮ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১৭৮ জন। লটারীর মাধ্যমে মোট- ৬০৯ জন সৌভাগ্যবান কৃষক বাছাই করা হয়েছে। তাদের কাছ থেকে এ মৌসুমে সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা- ৬০৯ মে.টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *