// আ: রাজ্জাক শেখ//
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে, রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়,দেশের উন্নয়ন নিশ্চিত হয়।তাই দেশের মানুষের ভাগ্য ও উন্নয়ন নিশ্চিতে আওয়ামী লীগের বিকল্প নেই। বিএনপি-জামাতের ক্ষমতাকালে এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পুনর্বাসিত করা হয়। তখন জঙ্গিবাদ আর সন্ত্রাসের জনপদে পরিণত হয় এ দেশ।ঐ সময় মানুষের কোনো নিরাপত্তা ছিল না।এখন মানুষ শান্তিতে বসবাস করছে।
এ কারণে পরপর দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে আওয়ামী লীগ।তাই ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ দেশের লক্ষ্য অর্জনের কার্যক্রমে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।গতকাল ১০ অক্টোবর দুপুরে রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।
সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ সোহরাব আলী সানা,এম এম মুজিবুর রহমান, বিএম এ সালাম,অধ্যাপক দেলোয়ারা বেগম,যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি,শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, জামিল খান, শিউলী সরোয়ার, জেলা কৃষকলীগ সভাপতি আশরাফুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক,খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা স্বেচ্ছাসেবলীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,ফ,ম আলাউদ্দিন মাহমুদ,খান শাহজাহান কবীর প্যারিস,সৈয়দ মোরশেদুল আলম বাবু,ইমদাদুল ইসলাম,অধ্যাপক শ্যামল কুমার দাস,মোতালেব হোসেন, এসএম হাবিব, চঞ্চল মিত্র, এমডি রকিব উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,আকতার ফারুক, শেখ আবু জাফর, আঃ গফুর খান, সরদার জাকির হোসন,এবিএম কামরুজ্জামান, জলিল তালুকদার, গাজী মোহাম্মদ জিন্নাহ,সোহেল জুনায়েদ,আল মামুন সরকার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, সরদার মিজানুর রহমান, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক ইমরান হোসেন,মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি সহ আওয়ামীলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

