অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লি নির্মাণ বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লি নির্মাণ বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও পরিবেশ দূষণকারী অবৈধ চুল্লি নির্মাণ বন্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ১০ অক্টোবর (সোমবার) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে সোনাতলা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মহাসিন শেখের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন ফারাজী, যুবদল নেতা নাসির উদ্দিন মিলন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অভয়নগর উপজেলা প্রশাসন ও যশোর পরিবেশ অধিদপ্তর কর্তৃক গত ২১ ও ২৬ সেপ্টেম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ও ধুলগ্রামে অভিযান চালিয়ে ১০১টি  কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় ওই চুল্লি মালিকেরা পুনরায় চুল্লি নির্মাণের পায়তারা করছে। দূষণ, মানবদেহের ক্ষতি ও পরিবেশ রক্ষার্থে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবৈধ চুল্লি নির্মাণ বন্ধ এবং নতুন চুল্লি নির্মাণকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *