//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন,
১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি আদর্শ, একটি দর্শন, তিনি চিরঞ্জীব। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
বঙ্গবন্ধুর জীবনী বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও অদম্য সাহসী রাজনীতিবিদ, যিনি একাধারে বিশ্বমানবতার প্রতীক এবং মুক্তিকামী মানুষের নেতা। তিনি আমাদের একটি স্বাধীন দেশ, বিজয় পতাকা এবং পরিপূর্ণ দলিল হিসেবে ৭২’র সংবিধান দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস এবং একমাত্র আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে’।
বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ তা হতে দেয়নি।
বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ ও দর্শনকে নবীণদের মধ্যে ছড়িয়ে দেবার প্রয়াস গ্রহণ করতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এই সময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গঠনে নবপ্রজন্মকে প্রত্যয়ী হতে হবে।
সব কিছু ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
আজ ২৮ আগস্ট সোমবার বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে ইলাইপুর মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইফতেখায়রুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সাবেক সদস্য আ: মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল এর সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামীলীগ এর সদস্য আমজাদ হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান, স ম জাহাঙ্গীর, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, মো: বাবর আলী, মাহফুজ শেখ, ফরিদ শেখ, শেখ আসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু, মামুন শেখ, নাজির শেখ, মোজাফফাল শেখ, ইলিয়াজ শেখ, আজমল ফকির, রবিউল ইসলাম, যুবলীগের হারুন মোল্লা,আশিষ রায়, সরদার জসিম উদ্দীন, খালিদ হোসেন, আজমল হোসেন, রবিউল ইসলাম, খায়রুজ্জমান সজল,ইমন গাজী, মহিউদ্দীন মানিক, বাকী বিল্লাহ, আ:করিম, সোহেল শেখ, কামরুল ইসলাম, ইমামুল ইসলাম, মিকাইল বিশ্বাস,শেখ রাসেল,নোমান সৈকত প্রমূখ।

