//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (আজ) বাগেরহাটের কচুয়ায় তিন পদে ৯টি মনোনয়ন পত্র জমা হয়েছে। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী জেলা রিটানিং অফিসার নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে মেহেদি হাসান বাবু। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাধবী রানী শীল, হনুফা খাতুন ও মোসা: ইয়াসমিন আক্তার।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার সেক মাহাম্মুদ জালাল উদ্দিন বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ১৭ই এপ্রিল, প্রর্থীতা প্রত্যাহার ২২শে এপ্রিল, ভোট গ্রহন ৮ই মে বুধবার।

