//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি’র নিজস্ব অর্থায়নে রূপসার সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ঘাটভোগ ইউনিয়নের বলটি সাব্বর্জনিন শিতলা মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা -৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, যুগ্ম সম্পাদক মো: ইমদাদুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড: স্বপন কুমার মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা মনিসংকর নাগ, ইউপি সদস্য আবু সালেহ, সুকুমার বৈরাগী, সপ্না রানী পাল, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা, শিপন ধর, বিনয় বাছাড়, কৃষ্ণ পদ রায়, বিজয় রায়, তাপস রায়,লিটন বিশ্বাস, পিন্টু গোপাল দে, যুবলীগের ইন্দ্রজিত বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

