সালাম মূশের্দী সেবা সংঘের নামে মাননীয় এমপি মহোদয় অনবরত: সাধারণ অসহায় মানুষের পাশে থেকে নিরলস সেবা করে যাচ্ছেন। খুলনা-৪ আসনের মানুষের কাছে এটা স্পষ্ট যে এমপি সালাম মূর্শেদী তাদেরকে মনপ্রাণ দিয়ে সত্যিকারেই ভালোবাসেন।
খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাম মূর্শেদী’র খুলনাস্থ রাজনৈতি কার্যালয়ে সালাম মূর্শেদী সেবা সংঘ এর মাধ্যমে সদ্য জন্ম নেওয়া সন্তানের বাবাকে এমপি সাহেবের নিজস্ব অর্থায়নে চিকিৎসা সহয়তা করা হয় গতকাল।
এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও রুপসা কলেজের অধ্যক্ষ ফ,ম আব্দুস সালাম, রুপসার শ্রীফলতলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার ও সালাম মূর্শেদী সেবা সংঘ এর সভাপতি সামসুল আলম বাবু।
//আ: রাজ্জাক শেখ,খুলনা ব্যুরো//

