আ: রাজ্জাক শেখ, খুলনা।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর নিজস্ব অর্থায়নে
রূপসা-বাগেরহাট বাস মিনিবাস ও
মাহিন্দ্রা শ্রমিক এবং নৈহাটি ইউনিয়ন ভূমিহীন সমবায় সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় সোমবার (৩১জানুয়ারী)বিকালে রূপসাস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বকুল, জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, নাজির শেখ, ইউপি সদস্য মাসুম সরদার, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, শাহনেওয়াজ কবির টিংকু, ভূমিহীন সমবায় সমিতির সভাপতি আলী আকবর, শ্রমীক নেতা সাইফুল ইসলাম, আজগর শেখ, মঈন উদ্দিন, আতিকুর রহমান মিঠু, সেবাসংঘের তরিকুল ইসলাম,রিয়াজ,রাসেল প্রমূখ।

