//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
রূপসা উপজেলার সদরস্থ শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রবিবার বিকাল ৩ টায় কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মনসুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আহমদুল কবির চাইনিজ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, আলহাজ্ব নজরুল ইসলাম।
এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকএস এম হাবিব, চঞ্চল মিত্র, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক মাফতুন আহমেদ রাজা, আলতাফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা আজমল ফকির, ইলিয়াস শেখ, শিক্ষক বাশির আহমদ লালু, সমাজসেবক আব্দুল জব্বার শেখ, ক্রীড়াব্যক্তিত্ব প্রশান্ত দে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন উদ্দিন, কৃষকীগ নেতা আ: মান্নান, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, শফিকুর রহমান ইমন, আরাফাত হোসেন প্রমূখ।
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন মোদি
চাঁদপুরের হাইমচরে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশী ফল ‘মাল্টা’ চাষ

