আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো:
খুলনা জেলার রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রবিউল ইসলাম বিশ্বাস এর একমাত্র ছেলে মো: ইবনে সামস পিয়াল (২০) গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায়। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিষয়টি জানতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসেন।
আব্দুস সালাম মূর্শেদী এমপি আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে রবিউল ইসলাম বিশ্বাস এর ছেলের খোঁজখবর নিতে স্কয়ার হাসপাতালে গিয়ে ডাক্তারদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

