জেলা ডিবি পুলিশ ৫২ পিচ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), খুলনার বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা হতে ৫২  পিচ  ইয়াবা ট্যাবলেট ’সহ  এক জনকে গ্রেফতার করেছে।

জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ নাসির উদ্দিন ইনচার্জ জেলা ডিবি, খুলনার নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে  রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রূপসা থানাধীন রহিমনগর কলোনী জামে মসজিদের সামনে হতে  রাত ১০.৫৫ মিনিটের সময় আসামী  রিয়াজুল ইসলাম (৩৫) কে আটক করে।

আটককৃত রিয়াজুলের হেফাজত হতে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে উল্লেখিত মামলাসহ সর্বমোট ০৬ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা  অনুসরণ করবেন –  নির্বাচন কমিশনার

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, আমাদের একমাত্র উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে কোন প্রকার সহিংসতা ছাড়া একটি নির্বাচন উপহার দেয়া। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা নির্বাচন কমিশনের নিদের্শনা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন বলে আজ আমাকে অবহিত করেছেন।

আজ ৩ এপ্রিল (বুধবার) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার এসকল কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, একটি ভালো নির্বাচন উপহার দেয়ার জন্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নির্বাচনে নমিনেশন পেপার অনলাইনে জমা দেয়ার ব্যবস্থা থাকছে, ফলে নমিনেশন জমাদানে বাঁধা প্রদানের সুযোগ থাকবে না। নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা অনুসরণ করে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে নির্বাচনী সংবাদ সংগ্রহের সুযোগ পাবেন।

এর আগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মঈনুল হক, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম এবং খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

ভুয়া কাগজপত্র দিয়ে মামলা করার অভিযোগে কেসিসির ৩৭ কর্মচারী চাকরিচ্যুত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা সিটি করপোরেশন (কেসিসি এর ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে মামলা করার অভিযোগে মাস্টাররোলে কর্মরত চতুর্থ শ্রেণির ৩৭ জন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে।

সোমবার (১ এপ্রিল) কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, চাকরিচ্যুত কর্মচারীরা কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে স্প্রেম্যান, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও গাড়ির চালকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তারা চাকরি স্থায়ী করার জন্য হাইকোর্টে একটি মামলা করেন। সেখানে তারা বেশ কিছু কাগজপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কয়েকটি আবেদনের কাগজ সিটি করপোরেশনের রিসিভ করা কপি তারা জমা দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই কাগজপত্র কখনও সিটি করপোরেশন রিসিভ করেনি। ওই কাগজপত্রে সিটি করপোরেশনের যে সিল ও স্বাক্ষর রয়েছে তা ভুয়া। এই কাজের মূল হোতা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্প্রেম্যান বাচ্চু শেখ। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাচ্চু শেখসহ ৩৭ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

কেসিসির সচিব সানজিদা বেগম জানান, ৩৭ জন কর্মচারী দীর্ঘদিন ধরে মাস্টাররোলে চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে কেসিসিতে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তারা ভুয়া কাগজপত্র দিয়ে হাইকোর্টে একটি মামলা করেন। বিষয়টি প্রমাণিত হওয়ার পর সিটি মেয়রের নির্দেশে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে

সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে পরিশ্রমী, মেধাবী  ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছে হাবিব

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব আদর্শিক, পরিক্ষিত, জন ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে সর্ব মহলে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন।

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, তবে স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে নানা প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যেতে পারেন তিনিই হন সফল।

যিনি রাজনৈতিক জীবনের শুরু থেকেই অনেক বাধা, বিপত্তি ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল আওয়ামীলীগের কর্মী।  তিনি রাজনীতিক নেতা হিসেবেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বদায়।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  পদে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।

নিবেদিত এই মানুষটি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে নিরলস ভাবে দলের ও  জনগণের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য হাবিব তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের সমন্বয়ে এলাকার উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে এস এম হাবিব অন‍্য প্রার্থীদের থেকে  দৌড়ে  এগিয়ে রয়েছেন বলে সকল শ্রেণী পেশার মানুষ আলোচনা  করছেন।

উপজেলার সর্বমহলে তিনি একজন ক্রীড়ামোদী সাদা মনের, উদার মানসিকতা  মানুষ হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দাগণ বলেন, তারা নেতা বা চেয়ারম্যান বোঝেন না। হাবিব ভাই একজন ভাল মানুষ, তিনি একজন কর্মঠ ব্যক্তি। হাবিব ভাই রাজনৈতিক নেতা হিসেবে কতটা সফল বা ব্যর্থ তা নিয়ে আলোচনা-সমালোচনা হতেই পারে, তবে সংগঠন শক্তিশালী করতে তার যে অবদান সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই।

ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী, মেধাবী  ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাংসদের সার্বিক সহযোগিতায় গৃহীত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন এলাকায়।

সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছেন জনগণ।

তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি উপজেলার বিভিন্ন রাস্তার উন্নয়ন, কালভাট, ব্রীজ স্কুল,মাদ্রাসা,কবরস্থান, মসজিদ ,ঈদগা মাঠ সংস্কার করেছেন।

নির্বাচনকে সামনে রেখে এস এম হাবিব বলেন,  উপজেলাবাসীর  সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনে তিনি তার সততা ও কর্মদক্ষতা কাজে লাগিয়ে উপজেলা বাসীকে সেবা দিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত  ২৫ মার্চ বিকালে উপজেলা পল্লী উন্নয়ন ভবন (বিআরডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখের পরিচালনায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন  থানা অফিসার ইনচার্জ তদন্ত মো: সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক  মোঃ আবু তাহের,  উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব‍্যবসায়ী মোঃ জমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শেখ জালাল উদ্দিন, ইউপি  সদস‍্য মো: মঈন উদ্দীন শেখ, সাবেক সদস‍্য  মো:সাজ্জাদ  সরদার।

রূপসা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মহাসিন হোসেন পাইক, টিএসবি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ রহমত আলী, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মান্নান,  ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি  আবুল হোসেন শেখ, বিশিষ্ট ব‍্যবসায়ী মহিউদ্দীন শেখ, আওয়ামীলীগ নেত্রী মাধুরী সরকার, ইউনিয়ন যুব মহিলালীগের  সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, প্রেসক্লাবের সদস‍্য খান মো:শফিকুল ইসলাম, তৌহিদ উদ্দীন শেখ, ফিরোজ শেখ, মামুন শেখ,  মিরাজ শেখ, সিনিয়র সাংবাদিক মো:  মাহাবুব আলম, জালিস মাহমুদ, ডালিম, ফালগুনি দাস, আহম্মদ শেখ প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল বাশার।

খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন সুইডেনের রাজকন্যা

আ: রাজ্জাক শেখ,খুলনা:

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র শুভেচ্ছা দূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া মঙ্গলবার সকালে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানি গ্রামের যজ্ঞমন্দির এলাকায় ইউএনডিপি, ইউএনসিডিএফ, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইডেন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত লজিক প্রকল্পের আওতায় নির্মিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম পরিদর্শন করেন।

ক্রাউন প্রিন্সেস এসময় স্থাপিত হওয়া ওয়াটার হারভেস্টিং সিস্টেম থেকে স্থানীয় মানুষদের লবণমুক্ত সুপেয় পানি সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ওয়াটার হারভেস্টিং সিস্টেমের উপকারভোগীদের সাথে সংক্ষিপ্ত সময় মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপকারভোগীরা দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা সমস্যার কারণে অতীতে পানযোগ্য পানির সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, আগে গ্রামীণ উৎস হতে পরিবারের পানযোগ্য পানি সংগ্রহের জন্য নারীদের বাড়ি থেকে দূরে যেতে হতো আবার অনেক সময় লবণমুক্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়তো। এখন নতুন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হওয়ার পরে সহজেই লবণমুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে।

পরে ক্রাউন প্রিন্সেস একই ইউনিয়নের শিকারিপাড়া এলাকায় লজিক প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল জীবিকায়নের অংশ হিসেবে ভেড়া পালন, মৎস্য চাষ এবং জলবায়ু ও জীবিকা উন্নয়ন সমবায় সমিতির মধু বিপণন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করে ডিজিটাল সেন্টার হতে সেবাগ্রহীতারা কিভাবে সেবা পান তার সম্যক ধারণা লাভ করেন এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডিজিটাল সেন্টারের সুবিধা-সেবাসমূহ নিয়ে পটগানের পরিবেশনা উপভোগ করেন।

এরপরে কয়রা উপজেলা সদরে বাংলাদেশ ডাক অধিদপ্তরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস উদ্বোধন করেন ক্রাউন প্রিন্সেস। উদ্বোধনী কার্যক্রম শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে কয়রা ত্যাগ করেন। ক্রাউন প্রিন্সেসের সফরকালে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর সাথে ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা খুবই আনন্দিত যে প্রধানমন্ত্রী শেখ হসিনার ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা ও আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরনের জন্য যে কার্যক্রমগুলো হাতে নেয়া হয়েছে সুইডেনের ক্রাউন প্রিন্সেস সেগুলোর মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন ও স্মার্ট ডাক সার্ভিস পয়েন্ট পোস্ট অফিস উদ্বোধন করলেন। সরকার দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন, তিনশত ১৯টি পৌরসভা ও সকল সিটি কর্পোরেশনে ডিজিটাল সেন্টার চালু করেছে। এসকল সেন্টার থেকে প্রতি মাসে প্রায় এককোটি মানুষ সেবা গ্রহণ করছেন। যার মাধ্যমে আমরা ডিজিটাল সরকার ব্যবস্থা প্রণয়নের পথে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী সারাদেশের আট হাজার ডাকঘরকে মেইল ডেলিভারি সেন্টার থেকে সার্ভিস ডেলিভারি সেন্টারে রূপান্তর করতে চান। তারই অংশ হিসেবে আমরা আজ একটি ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিস হিসেবে উদ্বোধন করলাম।

এর আগে সকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ভিকেএসএ পাঞ্জুগাজী গিলাবাড়ি ইউনাইটেড একাডেমি মাঠের অস্থায়ী হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।

খুলনায় ইদুর মারার তারে জড়িয়ে বউ শাশুড়ির মৃত্যু

//খুলনা ব্যুরো//

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত‍্যু হয়েছে। সম্পর্কে তারা বউ ও শাশুড়ি।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ রাখা ছিল। মঙ্গলবার সকালে লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন ধানখেতের বেড়িতে সবজি তুলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য পুত্রবধূ বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।’

গোপালগঞ্জের যুবক বালু বহনকারী ট্রলী চাপায় রূপসায় নিহত

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:

খুলনার রূপসায় চলন্ত বালু বহনকারী ট্রলীর চাপায় নিহত হয়েছেন আবির মোল্লা(৩৩) নামে এক যুবক। সে গোপালগঞ্জ উপজেলার বড়ফা গ্রামের গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে নিহত আবির নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে জাবুসা আত্মীয় বাড়িতে যাবার পথে রূপসা বাগেরহাট পুরাতন সড়কের থানার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা বালু বোঝায়কৃত ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আবির কে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির চাপায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন‍্য প্রেরণ করা হয়েছে।

নিহত আবির ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

এমপি সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (৪ মার্চ) বিকেল ৪টায় পূর্ব রূপসা স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আঃ সালাম।

নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি মোঃ কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা আ’লীগ সদস্য আঃ মজিদ ফকির, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক  যুগ্ম-আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোর্শেদুল আলম,যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সদস্য আকতার হোসেন খান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম, আ:সাত্তার শেখ, উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান শেখ,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, আ’লীগ নেতা আলহাজ্ব শাহাজাহান শেখ, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিক আহসান লিখন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র  যুগ্ম-আহবায়ক শেখ মোঃ আবু তাহের, শ্রমিক লীগ নেতা এসএম নুর মোহাম্মদ টুলু, বিশিষ্ট সমাজসেবক মঈনুল ইসলাম টুটুল, আ’লীগ নেতা আমজাদ হোসেন, শেখ আসাদুজ্জামান, শেখ, মনিরুজ্জামান পিলু, যুবলীগ নেতা হারুন মোল্যা, সামসুল আলম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগ নেতা রিনা পারভিন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাররমিন সুলতানা রুনা, জেসমিন বেগম, আজগর আলী, আজমল ফকির, মামুন শেখ, কামরুল ইসলাম, নাজির শেখ, সফিকুর রহমান ইমন, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, মোঃ কামরুজ্জামান সোহেল, মোঃ মামুন শেখ, মাসুম শেখ, যুবলীগ নেতা খায়রুজ্জামান সজল, আমজাদ ফকির, কৃষক লীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়া উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ জব্বার হাওলাদার, যুবলীগ নেতা আশিক ইকবাল, এহতেশামুল হক অপু, শেখ সজীব, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, এসএম রিয়াজ আহমেদ, নোমান সৈকত, ইমু মোল্লা প্রমুখ।

অপরদিকে, এমপি আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধের প্রতিবাদে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক  ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক  ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, দপ্তর সম্পাদক আক্তার ফারুক।

বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে আব্দুল মান্নান শেখ, শেখ মো. আবু তাহের, রুহুল আমিন রবি, মোঃ কামরুজ্জামান সোহেল, মাসুম শেখ, মো. কবির শেখ, নুর মুহাম্মদ টুলু, ইকবাল হোসেন বুদ্ধু, মো. মিলন, ইসহাক শেখ, লিটু বিশ্বাস, হারেজ হাওলাদার, সোহেল হোসেন লিটন, আবুল হাসাস বেপারি, এশারাত হাওলাদার, আনোয়ার হোসেন, নজু মিনা, মাসুদ হাওলাদার, গোলাম রসুল, ফেরদৌস, জসিম, সোহাগ, জিরু, চম্পা বেগম,  সালমা, লাইজু, মুক্তা, তামান্না, রাহিমুন, লিপি, রেখা প্রমুখ।

এমপি সালাম মূর্শেদীর নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

এমপি আব্দুস সালাম মূর্শেদীর নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রবিবার বিকাল ৪টায় পালের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস‍্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ‍্যক্ষ ফ ম আ: সালাম।

বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক অধ‍্যাপক ডা: শ‍্যামল কুমার দাস, মো: ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, সাবিনা ইয়াসমিন, আলমগীর মল্লিক, শেখআসাদুজ্জামান, মনিরুজ্জামান পিলু,ইউপি সদস‍্য আমিনুল ইসলাম সাগর, ফরহাদ সরদার, জাহাঙ্গীর মোল্লা, কামরুল সরদার আ:সালাম শেখ, শিরিনা আকতার, রাবেয়া আকতার, হিরন আহমেদ হিরু,শিমুল হোসেন, মিনারা বেগম, হাওয়া বেগম, নারগিজ বেগম, যুবলীগ নেতা সামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবকলীগের মো:মঈন উদ্দীন, নাজিম মোড়ল, সরদার মনিরুজ্জামান, হিরা বেগম, সামসুল হক লালা, সরদার জসিম উদ্দীন, ইউসুব আলী,ছাত্রলীগ নেতা এস এম রিয়াজ, জুয়েল সরদার, শেখ রাসেল, নোমান সৈকত, সাজেদুল ইসলামসহ অনেকেই।