রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম)

//আঃ রাজ্জাক শেখ//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক কার্যক্রমের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ (বিপিএম) কে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২৪ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দেন।  এছাড়া ২০২৩ সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সারাদেশের মধ্যে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা পুলিশ প্রথম স্থান, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দ্বিতীয় স্থান এবং অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে দ্বিতীয় স্থান অধিকারের গৌরব অর্জন করে চট্টগ্রাম জেলা পুলিশ।

সম্মাননা দেওয়ার পরে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্মউদ্দীপনা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিবে। সবার দোয়া চাই, এই পুরস্কার যেন আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়।

এর আগে ঘুষ, দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশ উপহার দিয়ে খুলনা থেকে গাজীপুরের পুলিশ সুপার হয়েছিলেন এসএম শফিউল্লাহ (বিপিএম)। গাজীপুর ও খুলনা জেলায় দায়িত্ব পালন করার সময় জনবান্ধব পুলিশ গড়তে নানান পদক্ষেপ নেন তিনি। তার আগে খুলনা থাকাকালীন, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ সততা, নিষ্ঠা, ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ‘‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’’ এ ভূষিত হন। এছাড়া গাজীপুর জেলায় দায়িত্ব পালন কালে ৮ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।

১৯৭০ সালের ১৫ মার্চ গোপালগঞ্জ জেলার সদর থানার ঘড়ইগাতি গ্রামে জম্নগ্রহণ করেন পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ (বিপিএম)। এস.এম. শফিউল্লাহ্ ২৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০০৫ সালের ০২ জুলাই এএসপি হিসেবে যোগদান করেন। তিনি এএসপি হিসেবে ১ম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা যশোর জেলায় ক-সার্কেল, নারায়ণগঞ্জ জেলার বি-সার্কেলে দক্ষতার সাথে কর্তব্য পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ), খুলনা হিসেবে প্রায় ৬ বছর ও পুলিশ সুপার হিসাবে আড়াই বছর দায়িত্ব পালন করেন। এস.এম. শফিউল্লআহ্ (বিপিএম) দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে অনন্য সাধারণ কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেন তিনি। অপরাধের বিরুদ্ধে তাঁর অবিরাম সংগ্রাম।

অন্য দিকে চট্টগ্রাম জেলার পুনাকের সভানেএী মিসেস শারমিন আক্তার পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সারা দেশের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে।

উপজেলা চেয়ারম্যান বাদশাকে পদ থেকে অব্যহতির দাবি করে আ’লীগের সংবাদ সম্মেলন

 //আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দলের  একাংশ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ এমন অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ‍্যক্ষ  ফ ম আব্দুস সালাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা গত ২৬ ফেব্রুয়ারি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন। যা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের দানা বেঁধেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান  আওয়ামী লীগ সভানেত্রীর সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

এছাড়া কামাল উদ্দিন বাদশা একজন বয়জ্যেষ্ঠ মানুষ হওয়ায় তার সাংগঠনিক কর্মকান্ডে অক্ষমতার পরিচয় দিয়ে আসছেন। যার ফলে রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ভেঙ্গে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা এবং দলীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে মিথ্যাচার করা দলীয় শৃংঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় কামাল উদ্দিন বাদশাকে দলের পদ থেকে অব্যাহতি প্রদানে দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। যে কারণে পরপর তিনবার তাকে দলীয় মনোনয়ন দেয় হয়েছে। সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের কখনো কোনো ধরণের ভয়-ভীতি ও হুমকি দেননি।

এসময়  উপস্থিত ছিলেন সাবেক অধ‍্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, মো: এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান মোল্লা ওহিদুজ্জামান মিজান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী ও ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

রূপসায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসার  ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর এলাকায়  দুই  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহতরা হলো ঘাটভোগ ইউনিয়নের  আলাইপুর এলাকার গফফার মির্জার ছেলে

গায়েল মির্জা (২২) ও টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের লিটন মীরের ছেলে এনামুল মীর(২৩)।

এলাকাবাসী জানায়, গত ২২ফেব্রুয়ারী দুপুরে আলাইপুর ডিগ্রি কলেজের সামনে পূর্ব দিক থেকে একটি মোটর সাইকেল ব্রিজ থেকে নামার সময়  পশ্চিম দিক থেকে আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুইজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা দুজনকে  উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং আহত এনামুল মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মোটরসাইকেল দুটি রূপসা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এমপি সালাম মূর্শেদীকে মসজিদ কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রূপসার টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গার আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ফু‌লেল শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন প্রদান করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৎ,  যোগ‍্য ডাঃ এস এম গোলাম রাব্বানীর নেতৃত্বে মসজিদ কমিটির নেতৃবৃন্দ তাকে ফু‌লেল শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌ন।

গত ১৬ফেব্রুয়ারী শুক্রবার রাতে খুলনা জেলার  রূপসা উপজেলার আড়ুয়াডাঙ্গা জামে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানীর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ দেখা করে ফুলের শুভেচ্ছা প্রদান করতে  দেশের বিশিষ্ট শিল্পপতি ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ অফিসে যান ।

এসময় সংসদ সদস্য সালাম মূর্শেদী সকলের কাছে দোয়া চান এবং মসজিদের সার্বিক উন্নয়নে বিষয়ে  তিনি বলেন যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাকে জানালে সে সকল ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।এর পর তাকে মিষ্টিমুখ করান মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানী সহ কমিটির নেতৃবৃন্দ এমপি মহোদয়ও  এস এম গোলাম রাব্বানীর মুখে মিষ্টি তুলেদেন। এ ভালোবাসা আজীবন খাকবে বলে সাংবাদিকদের জানালেন লখপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এস এম গোলাম রাব্বানী।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমাজসেবক মো: জমির হোসেন, ইউপি সদস্য মোঃ দাউদ আলীসহ অনেকেই।

সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান: সালাম মূর্শেদী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। সেই ষড়যন্ত্র এখনও চলছে।

স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির যে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলিতে হবে।

তিনি আজ১৫ ফেব্রুয়ারি দুপুরে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দলিত সম্প্রদায় ও এতিমখানায় ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজি জিয়াউর রহমান, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মাস্টার ইউনুস আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওদুদ হোসেন, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়নের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক মো: ইকতার হোসেন, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আবু সাইদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার,  উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল হাওলাদার, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান,  বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রীন্স, সাধারণ সম্পাদক ইসরাইল চৌধুরী, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী, মুসা গাজী, রানা মেম্বার, সাহাব উদ্দিন মেম্বার, হাফিজ মেম্বার, আক্তার মেম্বার, আমীর মেম্বর, আকবর মেম্বর, আসাদ খামারী  প্রমুখ।

এর আগে প্রধান অতিথি বারাকপুর ইউনিয়ন এর দলীয় নেতা কর্মীদের দেওয়া সংবর্ধনা উপস্থিত ছিলেন এবং পরে বারাকপুর ইউনিয়নের আডুয়া পশ্চিম আমবাড়িয়া সার্বজনিন দূর্গা মন্দিরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় এলাকাবাসী এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া বিকালে প্রধান অতিথি তৃতীয়বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তেরের অভিযানে ৯৪ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-২

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

আটককৃতরা হচ্ছে মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। এ সময় তাঁদের কাছ থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল জব্দ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল আটক করে। বুধবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা এর উপপরিচালক  মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে “ক”সার্কেল এর রেইডিং টিমের সদস্যদের নিয়ে ফকিরহাট উপজেলার  লকপুর এলাকায় অভিযান চালায়।

এসময়  বিথি বেগম এর মালিকানাধীন বাড়ীর দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন এবং উক্ত আলামত উদ্ধার ও জব্দ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনা এর  অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান অভিযানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় উক্ত বাড়ীর ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

‘ ক’ সার্কেলের উপ পরিদশর্ক মো: রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে আসামী মো: ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়া (৩৫, পলাতক) এর নামে ফকিরহাট থানায় ০১ টি মাদক মামলা দায়ের হ য়েছে।

খুলনা সাংবাদিক ইউনিয়নে নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

//খুলনা ব্যুরো//

খুলনা সাংবাদিক ইউনিয়নে নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র পেশাজীবী সাংবাদিকদের স্বার্থ রক্ষার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের পরিচালকের কাছে আবেদন জানানো হয়েছে। আবেদনে বর্তমান কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতের সিদ্ধান্ত অবমাননা, গঠণতন্ত্র লঙ্ঘন করে সদস্য পদ প্রদান ও নির্বাচন পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নটির স্থায়ী সদস্য সুনীল দাস ও মো: বাবুল আখতার এ আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ইউনিয়নে দ্বৈতপেশায় সম্পৃক্ত ও গঠণতন্ত্র লঙ্ঘন, আদালত অবমাননার বিষয়গুলো তুলে ধরা হয়।

এতে বলা হয়, খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি:নং-১০০৮) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর, সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ৯ মার্চ, ২০২৪ (শনিবার), খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা সংকট দেখা দিয়েছে। বর্তমান কমিটি মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন নং ১৬৫৬/২০২২ এর আদেশে বিচারপতি মামুন রহমান ও বিচারপতি দিলারুজ্জামানের বেঞ্চে তিনজন মালিকের (প্রকাশক ও সম্পাদক) সদস্যপদ বাতিলের আদেশসহ গঠণতন্ত্রের বিধির বাইরের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি অগ্রাহ্য করেছে। তিনজন মালিকের ইউনিয়নের সদস্যপদ বাতিল হলেও গঠণতন্ত্রের বিধির বাইরের সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বরং গঠণতন্ত্র না মেনে কার্যনির্বাহি পরিষদ আরো ১১৪ জনকে নতুন সদস্যপদ প্রদান করেছে। নতুন সদস্য দেওয়ার ক্ষেত্রে গঠণতন্ত্রের অনুচ্ছেদ-২ এর ধারা-১ মানা হয়নি। শ্রম আইনের নিয়োগ বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগপত্রও ও আনুসঙ্গিক কাগজপত্রে অনেক অসংগতি রয়েছে। এছাড়া রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের অনুমোদন/অবগত ছাড়া নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও তফশীল ঘোষণা করা হয়েছে। যা শ্রম আইনের সম্পূর্ণ লঙ্ঘন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়াও যথাযথ হয়নি।

খুলনার শ্রম পরিচালক মো. মিজানুর রহমান আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের একটি আবেদন পেয়েছি। এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

খুলনায় অভিভাবকদের অজান্তেই শিশু-কিশোররা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে: জেলা প্রশাসক

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির  সভা  মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, পিতামাতা ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার বিষয়ে যত্নশীল হওয়া উচিত। সন্তানরা কোথায় যায়, কাদের সাথে মেশে এ বিষয়টি নিয়মিত নজরদারি করা প্রয়োজন। অভিভাবকদের অজান্তেই শিশু-কিশোররা অনেক সময় কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ে। চুরির ঘটনা তদন্ত করতে গেলে দেখা যায়, চুরির পেছনে অনেক সময় মাদক ও জুয়ায় অর্থের যোগানের বিষয়টি জড়িত থাকে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন সভায় জানান, নগরীর ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এছাড়া মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান এবং তরুন-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে। নগরীতে যানজট নিয়ন্ত্রণে অবৈধ ইজিবাইক ও ইঞ্জিন চালিত রিক্সা বন্ধে পুলিশের গৃহীত উদ্যোগের ফলে নগরীর যানজট পরিস্থিতির বহুলাংশের উন্নতি হয়েছে। চুরি বন্ধে স্থাপনা সমূহে সিসি ক্যামেরা স্থাপন বিশেষ ভূমিকা পালন করতে পারে।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, অনেক সময় বিভিন্ন অসুখের জন্য সাধারণ মানুষ ওষুধের দোকান থেকে এন্টিবায়োটিকের মতো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে নিজে নিজেই সেবন করেন। আবার অনেক সময় ওষুধের দোকনদাররাও ডাক্তার না হয়ে রোগীদের নানা ওষুধ দিয়ে চিকিৎসা করেন। এগুলো বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে: সালাম মূর্শেদী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

 খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।

 ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা যেন তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রেখেছে সরকার। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রূপসার কাজদিয়া সরকারী  উচ্চ বিদ্যালয়ের  ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে।’

সরকার বিনা মূল্যে শিক্ষার্থীদের বই দেয়াসহ বৃত্তি প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, গরিব বাবা-মার ওপর যেন চাপ না পড়ে, সেজন্য আমরা বছরের শুরুতেই সরকার বই দিচ্ছে। স্কুল ও কলেজ সরকারি করে দিচ্ছে। উচ্চশিক্ষাসহ সর্বস্তরে বৃত্তি দেয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করেছে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারী মহিলা কলেজের অধ‍্যাপক ও  খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস‍্য খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো:শওকত কবীর, ম‍্যাধমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন।

স্বাগত বক্তৃতা করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ  অজিত সরকার।

প্রভাষক ফালগুনীর মূখার্জীর পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক খান মারুফু ইসলাম,  আনোয়ার হোসেন মিন্টু, সেলিম রেজা,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মেজবা উদ্দীন খান, ভবেশ, বিশ্বাস, অমেলেন্দু বিশ্বাস, রতন দেবনাথ, আ:কাদের, আসাদুজ্জামান সরদার,  আমিরুল ইসলাম,কুদরত আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম গজলসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমপি সালাম মূর্শেদী’র অর্থায়নে রূপসায়  সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এমপি’র নিজস্ব অর্থায়নে রূপসার সনাতন সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ঘাটভোগ ইউনিয়নের বলটি সাব্বর্জনিন শিতলা মন্দির প্রাঙ্গনে  উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা -৪আসনের সংসদ সদস্য  আব্দুস সালাম মূর্শেদী।

পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,  যুগ্ম সম্পাদক মো: ইমদাদুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এস এম হাবিব, জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ‍্যাড: স্বপন কুমার মল্লিক।

 এসময় উপস্থিত ছিলেন   আওয়ামীলীগনেতা  মনিসংকর নাগ, ইউপি সদস‍্য আবু সালেহ, সুকুমার বৈরাগী, সপ্না রানী পাল, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা, শিপন ধর, বিনয় বাছাড়,  কৃষ্ণ পদ রায়, বিজয় রায়, তাপস রায়,লিটন বিশ্বাস, পিন্টু গোপাল দে, যুবলীগের ইন্দ্রজিত বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।